1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা, দোয়া ও প্রতিবাদ বিক্ষোভ  - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

তানোরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা, দোয়া ও প্রতিবাদ বিক্ষোভ 

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন –

রাজশাহীর তানোরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামামন হান্নান।

উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, কলমা ইউপি বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান, বাধাইড় ইউপি বিএনপির সভাপতি আল আমিন হক পলাশ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক জার্জিস, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গাফ্ফার মেম্বার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সরনজাই ইউপি বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন, তালন্দ ইউপি বিএনপির সভাপতি সামসুদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি জাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, চান্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মাহাফুজ আতিক, উপজেলা সেচ্ছা সেবক দল সদস্য সচিব মাইনুল ইসলাম, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, মাহাবুর প্রমুখসহ বিপুল সংখ্যক নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে একটি জাতীয় পত্রিকায় তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যে ও বানোয়াট, ভিত্তিহীন ও উদ্যোশ্য প্রনোদিত দাবি করে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে গোল্লা পাড়া বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট