1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ হলো। উপজেলার কোয়েল হাট কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও কৃষ্ণপুর বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা খাতুন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্মিত ভবনের উদ্বোধন, ফলক উন্মোচন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদা হাবিবা খাতুন বলেন, “মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন চাচার নির্দেশনায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, “এই আসনে পাওয়ার ও সুপার পাওয়ার রয়েছে। পাওয়ার হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। আর সুপার পাওয়ার হলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁদের সহযোগিতা ও নির্দেশনায় রাজশাহী-১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।” তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে ভেদাভেদ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, দলকে আরও শক্তিশালী করতে সবাইকে এক কাতারে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নেসকোর নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কোয়েল হাট কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।

তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং এলাকার শিক্ষার্থীদের জন্য উন্নত অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে এবং শিক্ষা কার্যক্রমের মান আরও বৃদ্ধি পাবে।

এদিকে ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট