1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন শিবগঞ্জে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি: ২৫০০ পরিবার পানিবন্দী, তীব্র খাবার পানি ও স্যানিটেশন সংকট পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না

তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

জি. এম. আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মোঃ তবিবুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা গণঅধিকার পরিষদ, ঢালী হাফিজুর রহমান, সহ-সভাপতি, জেলা গণঅধিকার পরিষদ, মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা গণঅধিকার পরিষদ, মাজহারুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা যুব অধিকার পরিষদ, আব্দুল শাহাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সেলিম রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমির হোসেন পলাশ, সাবেক উপজেলা সভাপতি, সাইফুল ইসলাম আঙ্গুর, সাবেক উপজেলা সভাপতি ও আব্দুল আজিজ নয়ন, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক ও রাজনীতিবিদ মোঃ আল আমিন।

আলোচনা সভার মূল বক্তব্য ও অঙ্গীকার:

  • গণতান্ত্রিক আন্দোলন: বক্তারা বলেন, যুব অধিকার পরিষদ গত ৬ বছর ধরে একটি গণতান্ত্রিক, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে দেশের তরুণ সমাজের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

  • যুবসমাজের ঐক্য: বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক সুরক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

  • কর্মসংস্থান ও মেধার মূল্যায়ন: যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মেধার সঠিক মূল্যায়ন এবং সামাজিক-রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

  • রাষ্ট্র সংস্কার: গণঅধিকার পরিষদের আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কর্মসূচিতে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট