1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অর্থ আদায়ের অনিয়ম কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাওন আমিন, নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও……………………………………….

ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ আদায়ের অভিযোগ কর্তব্যরত চিকিৎসকসার্জন ডাঃ মানিক বিরুদ্ধে।

সরজমিনের তথ্য সূত্রে জানা যায়, চিকিৎসা সেবা নিতে যাওয়া সাধারণ মানুষ ৩ টাকা টিকিট কেটে গেলে সেন্টার সার্জন ডাঃ মানিকে কাছে বিভিন্ন রোগের কথা বলে ভয়-ভীতি দেখিয়ে হাজার টাকা আদায় করেন নিজ চেম্বারে।

এ বিষয়ে, চিকিৎসা নিতে যাওয়া এক ব্যক্তি মোছাঃ দেলোয়ারা বেগম বলেন, আমি তিন টাকা টিকিট কেটে আমরা দাঁতের সমস্যা দেখাতে যায় সার্জন ডাঃ মানিক কাছে । উনি তাৎক্ষণিক আমার দাঁত দেখেন ও পরিষ্কার করেন তারপর আমার হাতে একটি কার্ড ধরিয়ে দেন। আমি বলি স্যার এটি কিসের কার্ড, উনি আমাকে বলেন আজ বিকাল তিনটার মধ্যে রানীশংকৈল উপজেলায় চলে আসবেন, আমি তখন রানীশংকৈল চলে যায় সেখানেই আমার দাঁত পরিষ্কার করেন ও আরো কিছু কাজ করেন পরে উনি আমার কাছে টাকা চাই ২০০০ হাজার। আমি তখন অবাক হয়ে উনাকে বললাম স্যার আমি তো তিন টাকা টিকিট কেটে সরকারি চিকিৎসা নিতে এসেছিলাম। উনি তখন আমাকে বললেন সরকারি হাসপিটালে  কোন ভালো চিকিৎসা পাওয়া যায় না পার্সোনালি চেম্পার ছাড়া। তখন আমি মহিলা মানুষ আমার সাথে যা ছিল ৭৬০ টাকা দিয়ে আমি আসি বাকি টাকা আমি পরে হাসপাতালে দিতে চাই।

চিকিৎসা নিতে আসা আর এক ব্যক্তি মাজেদুল ইসলাম ৩ টাকা টিকিট কেটে সেন্টার সার্জারি ডক্টর মানিক এর কাছে যান। তাৎক্ষণিক তিনার দাঁত দেখে হাতে একটি কার্ড ধরিয়ে দেয় ২০টাকা। বিকালে উনার চ্যাম্পায় আসতে বলেন এবং বলেন সাথে টাকা নিয়ে আসবেন ৩৫০০ টাকা। সেই ব্যক্তি অভিযোগ করে বলেন আমি তিন টাকা দিয়ে ফ্রি ট্রিটমেন্ট করতে আসে আমি ৩৫০০ টাকা কোথায় পাবো আমরা তো গরিব অসহায় মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এরকম আরো অনেক ভুক্তভোগী জানিয়েছেন দীর্ঘদিন থেকে এই ডাঃ মানিক হসপিটাল কে চেম্বার বানিয়ে আমাদের মতো অসহায় খেটে খাওয়া নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই অভিযোগ পেয়ে সংবাদ ডক্টর মানিক এর কাছে মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিকদের অসদাচারণ করেন এবং আপনাদের করণীয় যা আছে আপনারা করতে পারেন। সার্জন ডাঃ মানিক এর এহেন কর্মকান্ডের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট