1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 154.77483; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতাঃ শিবগঞ্জের মোহনবাগে গৃহপরিচারিকা ১৫ বছরের অসহায় নয়নী ধর্ষণ ও  হত্যা মামলার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রালী ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ সচেতন শিক্ষার্থী সমাজের আয়োজনে সাধারণ শিক্ষার্থী, নয়নীর স্বজন ও বিভিন্ন পেশার শতাধিক জনের একটি রালী  সোমবার (১৫ জুন) সকাল ১০টায় শিবগঞ্জ মহিলা কলেজের সামন থেকে শুরু হয়ে  শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী শিষ মোহাম্মদ, সাইমুম সাদাব, লিমন মোস্তাকিন, সানজিদ, মিরাজ ও কাউসার ও নিহত নয়নীর আত্মীয় ও মামলার বাদী আকলিমা বেগম, বেদানা বেগম, রুবী,  সোহবুল হক এবং মোস্তাক।
সমাবেশে বক্তারা বলেন, অসহায়  নয়নী ধর্ষণ ও হত্যাকাণ্ডকে নিয়ে নানা ধরণের নাটক চলছে। বিভিন্ন স্থান থেকে প্রভাবশালী ও ক্ষমতাবানদের চেষ্টা তদবিরের কারণে পুলিশ মামলার তদন্ত ও বাকী আসামীদের ধরতে বিভিন্ন টালবাহানা করছে। এমনকি মামলা গ্রহনে বাদীপক্ষকে চরম হয়রানী করেছে।অবশেষে  আমরা গিয়ে মামলা করিয়েছি।আমরা আরো জেনেছি যে বাদীপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের দাবী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাদীসহ নয়নীর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান তাদের অভিযোগ অস্বীকার করে বলেন পুলিশ কারো দ্বারা প্রভাবিত না হয়ে সর্বদা নিরপেক্ষভাবে কাজ করে। তিনি আরো বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট