1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা 

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র আয়োজনে আজ  বুধবার দুপুরে টিটিসি’র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও টিটিসি’র অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মো: আল আমীন। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন। গেষ্ট অব অনারের বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও বিসিবি’র পরিচালক মির্জা ফয়সাল আমিন।
সভায় বিশেষ অতিথি’র ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।
সভায় আরো বক্তব্য রাখেন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের আওতাধীন ঠাকুরগাঁও কেন্দ্রের কাউন্সিলর কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও টিটিসি’র শিক্ষক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী।
বক্তারা বেকারত্ব দূরীকরণে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র ভূয়সি প্রশংসা করে বলেন, এ জেলার অনেক প্রতিষ্ঠান বেকারত্ব বাড়ায়, কিন্তু ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরী করে বেকারত্ব কমাতে বিশেষ ভূমিকা রাখে। ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বেকারত্ব দূরীকরণে এই অগ্রগতি ও অগ্রযাত্রা  সহজ ও সহায়ক করতে সরকারের পক্ষ থেকে এবং স্থানীয়ভাবে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন তারা। এছাড়াও সভায় মডেল ঠাকুরগাঁও টিটিসি গঠনের স্বপ্ন নিয়ে সরকার, স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আল আমীন।
Open photo
সভায় বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা রাশেদ আলম লাবু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিবৃন্দ অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র
কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন ট্রেডের কার্যক্রম ও প্রশিক্ষণ পরিদর্শন করেন। এসময় তারা
ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রতিষ্ঠার পর থেকেই ঠাকুরগাঁও জেলার বেকারত্ব দূরীকরণে, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরী করে বিদেশে প্রেরণসহ স্থানীয় ও জাতীয়ভাবে বেকারত্ব দূরীকরণ ও বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স আয়ে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বিশেষত নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আমীন নিয়োগ প্রদানের পরে গত ৪ মাস ধরে বেকারত্ব দূরীকরণের বিশাল কর্মযজ্ঞ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট