1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির, সাংগঠনিক সম্পাদক  শুল্কায়ন মূল্য বাড়ায় ১৭দিন যাবত পাথর আমদানী বন্ধ, স্থবির সোনামসজিদ স্থলবন্দর,বেকার হয়ে পড়েছে সহস্রা ধিক শ্রমিক খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মনোনীত হলেন মোঃ সাদিকুর রহমান পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ তানিয়া সুলতানা মুন্নি, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগর মৃদ্দাপাড়া বদন দিদারীর বাড়িতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

শিশুটির বাবা জানান, আমরা দীর্ঘদিন যাবত মুরাদনগর মৃদ্দাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছি। আমাদের পরিবারের সকল সদস্য সকালে কাজ করতে গেলে সন্ধ্যায় বাসায় ফিরি। আমার ৬ বছরের শিশু কন্যাটি বাসায় একা থাকে এবং সমবয়সী শিশুদের সাথে খেলাধুলা করে। প্রতিদিনের মতো গত ২৫ ডিসেম্বর আমি ও আমার স্ত্রী কাজে গিয়েছি, এসে শুনি একই এলাকায় বসবাসরত ৬০ বছরের বৃদ্ধ মোঃ হামিদ আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে।

প্রতিবেশী মর্জিনা (২৫) ও তানজিনা আক্তার (২৪) জানান, শিশুটি বিকালে এলাকার গলিতে খেলাধুলা করলে অভিযুক্ত হামিদ ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে বদন দিদারীর বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতেই শিশুর জামা কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি অভিযুক্তের ভাড়া বাসা থেকে বের হলে শিশুটির মুখে আঁচরের দাগ পাওয়া যায় বলে জানান প্রত্যক্ষদর্শী দুই প্রতিবেশী। তবে তাদের দাবি, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলেও ধর্ষণ করতে পারেনি।

এদিকে অভিযুক্ত হামিদের বোন জানান, বিষয়টি সন্ধ্যার দিকে এলাকায় জানাজানি হলে, ঘটনার সত্যতা জানতে চাই। সে জানায় শয়তানের প্ররোচনায় ভূল হয়ে গেছে। পরবর্তীতে সে পালিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো অভিযুক্ত এলাকায় আসেনি। তবে অভিযুক্ত হামিদ যে বাসায় ভাড়া থাকতো সে বাসার বাড়িওয়ালা খায়ের আহমেদ এর উপর স্থানীয় এলাকাবাসীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এলাকাবাসীর দাবি, ধর্ষণ চেষ্টার এ ঘটনায় বাড়িওয়ালা খায়ের আহমেদ দায় এড়াতে পারেন না। তিনি ফ্যামিলি বাসাবাড়িতে ব্যাচেলর লোক ভাড়া দিয়েছেন, তাও কোন ধরনের ডকুমেন্টস ও তথ্য ছাড়া। আজ ধর্ষণ চেষ্টার পরিবর্তে সত্যিকার ধর্ষণ হলে এর জবাব কে দিত? তবে এলাকাবাসীর এমন দাবির প্রেক্ষিতে বাড়ির মালিককে অভিযুক্তের ডকুমেন্টস দেখাতে বললে, তিনি অভিযুক্ত হামিদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেখাতে সক্ষম হন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান শিশুটির বাবা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট