1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ের সদরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হামলার অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

পঞ্চগড়ের সদরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঘটে যাওয়া একটি মারামারির ঘটনাকে ঘিরে পরবর্তীতে বাড়িতে হামলা, হুমকি এবং মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। আজ  বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মনসুর আলী। তিনি দাবি করেন, তার ছেলে এবং কয়েকজন শিশু গত ১ জুলাই তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে স্থানীয় এক আইনজীবীর ভাতিজার সঙ্গে কথাকাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। মনসুর আলীর অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে ওই আইনজীবীর লোকজন তাদের বাড়িতে হামলা চালায় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়, ভূক্তভোগীর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “সম্প্রতি আমাদের নামে অপপ্রচার চালিয়ে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে মাগুরমারী বাজারে। আদালতে মামলার শুনানির সময়ও আমাদের পক্ষে কোনো আইনজীবীকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।” সংবাদ সম্মেলনে মনসুর আলীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম এবং প্রতিবেশী রাশেদুজ্জামান লিটনও বক্তব্য দেন। তারা এই ঘটনাকে ‘একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা’ বলে উল্লেখ করেন।

ভূক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, “আমরা চাই যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।” এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট