1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

তানোরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা মেম্বারের পুত্র, গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন মোহনপুর উপজেলার এক যুবক। আটককৃত লিটন হোসেন (২২) মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের লালইচ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার জেকের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রাম থেকে গোদাগাড়ীর এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করেন লিটন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ধাওয়া করে তাকে আটক করে। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে গোদাগাড়ী থানা পুলিশের হাতে তুলে দেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনাস্থল তানোর থানা এলাকায় হলেও ভুক্তভোগীর বাড়ি গোদাগাড়ী উপজেলায় হওয়ায় মামলার বিষয়টি গোদাগাড়ী থানায় স্থানান্তর করা হয়েছে।” গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, “মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।” এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধির সন্তান হয়ে এমন অপরাধে জড়ানো দুঃখজনক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট