1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের জন্য তিন হাজার কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজশাহীতে রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে, তিনি বলেন,বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো উত্তরবঙ্গের কৃষি ও কৃষিজাত পণ্যের উন্নয়নকে কেন্দ্র করে এ বিশেষ পুনরর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা, আর এ যাত্রায় উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্প বড় ভূমিকা পালন করবে। তিনি উদ্যোক্তাদের আলু থেকে স্টার্চ ও এপিআই উৎপাদন এবং আমের বহুমুখী ব্যবহারকে কেন্দ্র করে নতুন শিল্প গড়ে তোলার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, ‘রাজশাহীর কৃষি উদ্যোক্তাদের জন্য অতীতের কোনো সরকারই এমনটা করেননি। বরাদ্দকৃত এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৫ থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। তিনি উদ্যোক্তাদের আলু থেকে স্টার্চ ও এপিআই উৎপাদন এবং আমের বহুমুখী ব্যবহারকে কেন্দ্র করে নতুন শিল্প গড়ে তোলার আহ্বান জানান। এবং সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকেই এ অঞ্চলের বন্ধ শিল্পকল-কারখানাগুলো খুলে দেয়া হবে বলে জানান। এতে কর্মসংস্থানের সুযোগ পাবে উত্তরাঞ্চলের অনেক মানুষ।

রাজশাহী পিটিআইয়ের কনফারেন্সে ষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী,রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট