1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ দ্বিতীয় বিবাহ: আইন, ইসলাম ও বিবেকবোধের দর্শন  চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, চরম ক্ষোভ  শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ধোবাউড়ায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘আমার বাবাকে সুপারমডেলদের মতো দেখতে, আমরা এমনই ফর্সা ও সুন্দর’, ফের বিতর্কে উর্বশী

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজের প্রশংসা করে ফের বিতর্কে উর্বশী। ছবি: সংগৃহীত।

সবুজনগর অনলাইন ডেস্ক:

বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রৌতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে ফের বাক্যবাণে বিদ্ধ হলেন ‘দাবিড়ি দিবিড়ি’ কন্যা।

উর্বশী উত্তরাখণ্ডের মেয়ে। অভিনেত্রীর দাবি, উত্তরাখণ্ডের মেয়ে বলেই তিনি সব দিক থেকে সুন্দরী। উর্বশীর এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। দেখা যায় অভিনেত্রী বলছেন, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর।” এর পরে নিজের বাবার সৌন্দর্যের বর্ণনাও দিয়েছেন তিনি। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনও দিকের মানুষের চেয়েই উত্তরাখণ্ডের বাসিন্দারা সব দিক থেকে অনেক বেশি সুন্দর বলে দাবি উর্বশীর। এই মন্তব্যের জন্য তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ।

উর্বশী বলেছেন, “আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ। জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিম ভাবে কোনও কিছু দরকার পড়ে না।” এর পরেই নিজের বাবার প্রসঙ্গে উর্বশী বলেন, “আমার বাবাকেই দেখুন। ওঁর উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপারমডেলের মতো।

নিজের দিদিমার সঙ্গে অভিনেত্রী বৈজয়ন্তীমালার তুলনাও করেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমার দিদিমা বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়। তাঁর বয়স এখন ৯০ বছর। এখনও তাঁর মুখের ত্বক টানটান। আসলে জিনের উপরে অনেক কিছু নির্ভর করে।”

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই উর্বশীকে এক নিন্দক বলেন, “আপনি সব সময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কী ভাবে!” আর এক নিন্দকের কটাক্ষ, “আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট