1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত বিপুল পরিমাণ মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সফল অভিযান শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাতক্ষীরা প্রতিনিধি; সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানাজীর্, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক আশেক ই এলাহী , এশিয়ান টিভির মশিউর ফিরোজ, এস এ টিভির শাহিন গোলদার, যুমনা টিভির আকরামুল ইসলাম , দৈনিক কালবেলার গাজী ফরহাদ , মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, রুপালী বাংলাদেশের আব্দুল মোমিন, আজকালের খবরের এস এম তৌহিদুজ্জামান, দৈনিক বাংলাবাজারের সৈয়দ পান্না প্রমুখ।

উল্লেখ্য, গতকাল সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভার জন্য যান সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ।ওই সময় প্রেসক্লাবের একাংশের সভাপতি আবু নাসের মো আবু সাইদ ্ও সাধারন সম্পাদক আব্দূল বারীর নেতৃত্ব একদল মাদকাসাক্ত সন্ত্রাসীরা বিবিসি টিভির সাংবাদিক বেলাল হোসেন ্ও দৈনিক ভোরের সময় প্রতিকার সাংবাদিক আমিনুজ্জামান বাবু সহ ৩০ জন সাংবাদিকে পিটিয়ে জখম করে।

এ সময় বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে, হামলাকারী গ্রেপ্তারের জন্য জোর দাবী জানান। একই সাথে এই সংকট নিরসনের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট