1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেশাজাতীয় অবৈধ ২০০ পিছ ট্যাবপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেশাজাতীয় অবৈধ ২০০ পিছ ট্যাবপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ নেশাজাতীয় ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরের পর তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ী আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, তেঁতুলিয়া তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ রৌশনপুর গ্রামের আব্দুর রহিম ছেলে স্বপন আলী (২৮) ও অপরজন তেঁতুলিয়া বাংলাবান্ধা ইউপির খালেকের ছেলে রুবেল (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রি করছে এমন খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশের একটি টহলটিম উপ-পরিদর্শক আসাদুজ্জামান নেতৃত্ব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থানে গিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদেরকে তল্লাশি করলে তাদের কাছে থাকা অবৈধ নেশাজাতীয় দুইশত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ নজির হোসেন নিশ্চিত করেন। তিনি আরও বলেন তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্ততি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট