1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

স্কয়ার ফার্মাসিটিক্যালের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদা উপজেলায় ওষুধ সরবরাহ কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭)।

বুধবার দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় ময়দানদিঘি-তেপুকুরিয়া  সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করে চালক আব্দুস সালাম (৪২) কে আটক করেছে পুলিশ। নিহত দিপু চন্দ্র বর্মন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মনের  ছেলে। দিপু পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল প্রত্যাশী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী জানান, বুধবার দুপুরে বোদা উপজেলা পরিষদ এলাকা থেকে নিজের জন্ম নিবন্ধন সংশোধন করতে যান কামিনী রায়। এসময় বিদ্যুৎ বিল বেশি হওয়ায় অভিযোগ দিতে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যান দিপু চন্দ্র বর্মন। পরে তারা  মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তারা বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঔষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে সড়কের উপরে ছিটকে পড়েন দীপু ও কামিনী। এ সময় দিপু মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে দিপুকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওপরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তবে কামিনী শরীরের বিভিন্ন অঙ্গে সামান্য আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় অবস্থান করছেন।

এদিকে ঘটনার পরপরই ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানটিকে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়। এছাড়া চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক কাভার্ড ভ্যান আমরা জব্দ করেছি। চালক কেও আটক করা হয়েছে।

এ ঘটনা নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট