1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ

দখলকৃত মসজিদের জমি প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা একটি মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদার পাড়া গ্রামের সোনারবান ৮ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত ১২ শতক জমি পুনরুদ্ধার করে সদর উপজেলা ভূমি অফিস। উদ্ধার অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত দুটি বসতবাড়ি এবং পাঁচটি ঘর স্থানীয় জনসাধারণের সহায়তায় উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এসময় পুলিশ, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের মুসল্লি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Open photo

ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামাদার পাড়া জামে মসজিদের সীমানা ঘেঁষা ওই জমিতে স্থানীয় মৃত তফিজ উদ্দিনের তিন পুত্র—খলিল মিয়া, মজনু মিয়া এবং ফয়জুল হক অবৈধভাবে বসবাস করে আসছিলেন। জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত থাকলেও তারা জমি ছাড়তে রাজি হচ্ছিলেন না। এলাকাবাসীর একাধিকবার অনুরোধ, স্থানীয় সালিশ এবং প্রশাসনিক নোটিশ—কোনোটিই কাজে আসেনি। পরিস্থিতি বিবেচনায় মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়দের আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখে উপজেলা ভূমি অফিস। এরপর একাধিকবার লিখিত নির্দেশনা দিয়েও যখন তারা জমি ছাড়তে অস্বীকৃতি জানায়, তখন প্রশাসন কঠোর অবস্থান নেয়।No description available.

এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা জানান, বহু বছর ধরে তাঁরা এই জমিটি ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন। প্রশাসনের পদক্ষেপে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি জানান, “সরকারি জমি দখল করে তারা অবৈধভাবে বসবাস করছিলেন। জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী আজ এই জমি উদ্ধার করা হয়েছে। জনগণের দাবি ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এ পদক্ষেপ গ্রহণ করেছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট