1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৮.৪ ধারা মোতাবেক ০৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী মোঃ সামিউল জাহিদ এবং রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী।
যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন সোনালী ব্যাংকের আইটি ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন রাশেদ এবং রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী মোঃ ফারহান শাহরিয়ার এবং দপ্তর সম্পাদক রয়েছেন রুয়েটের সিএসই বিভাগের টেকনিক্যাল অফিসার সাকিব নিহাল অর্নব।

উক্ত কমিটি রাজশাহী বিভাগের ০৮টি জেলায় কর্মরত আইসিটি পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায় সহ পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনের আয়োজন, সামাজিক কর্মকাণ্ড এবং সরকারের সাথে যৌথভাবে বিভিন্ন আইসিটি বিষয়ক জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট