# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ)থেকে: ‘কারিগরি শিক্ষা নিলে,দেশ বিদেশে কর্ম মিলে-একটায় লক্ষ, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুণগত শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি, এইচএসসি,বিএমটি শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন, ভবিষ্যৎ সম্ভাবনা,কর্মপরিধি ও সফলতা বিষয়ে নওগাঁ আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহশপতিবার (২৯ জানুয়ারী) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মোঃ আবু রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত হয়ে, ক্লাশ টেস্ট,কুইজ টেস্ট,অ্যাসাইমেন্ট,ব্যবহারিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় অংশ গ্রহণ করে ধারাবাহিক মূল্যায়নের শতকরা ৪০ ভাগ নম্বর অর্জন তথা গুণগত কারিগরি শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য অভিভাবকদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।সমাবেশে অভিভাবক ও সুধিজনদের পক্ষ থেকে রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান,আব্দুস সামাদ,মোছা.রোখসানা খাতুন,মাহামুদা আক্তার মিনি,কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, মোঃ ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজেকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলার জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নিয়মিত অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত, রোভার স্কাউটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করার আহবান জানান।শেষে অভিভাবকদের সম্মানে ও সকল শিক্ষার্থী,শিক্ষক কর্মচারি এবং সুধিজনদের অংশ গ্রহনে প্রীতি ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয় আর এই কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২০২৩ এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এবং ২০২৪ ও ২০২৬সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে
নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় নামক স্থানে আজ ২৭ জানুয়ারি সকালে ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৫) নামের শিশু কন্যা নিহত হয়েছে। তার পিতার
প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহীতে ‘কারিগরি শিক্ষা ও শিল্প খাতের অংশীদারিত্বে উন্নত জাতি গঠন’ শীর্ষক সেমিনার এবং জব ফেয়ার (চাকুরী
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ের রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃরেহেনা বানু দীর্ঘ জীবনের শিক্ষকতা শেষে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ রবিবার
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ডাঃ শাহজাহান আকুনজ্ঞী তাওহিদি দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই
# গোদাগাড়ী প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাফেজ ক্বারি মোঃ আবু সুফিয়ান। তিনি শাহ
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা ২০/০১/২০২৬, মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম। এসময় প্রধান অতিথির হাত
নাহিদ জামান, নিজেস্ব প্রতিবেদক, রূপসাঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কাজদিয়া সরকারি উচ্মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে শীতকালীন প্রকৃতি ও সংস্কৃতির আবহে ব্যতিক্রমধর্মী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে