1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শীতকালীন ব্যতিক্রমধর্মী রোদ পোহানো উৎসব - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে শীতকালীন ব্যতিক্রমধর্মী রোদ পোহানো উৎসব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে শীতকালীন প্রকৃতি ও সংস্কৃতির আবহে ব্যতিক্রমধর্মী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবকে কেন্দ্র করে কলেজ মাঠে সৃষ্টি হয় অন্যরকম দৃশ্য। শীতের রোদে আনন্দ আর পিঠার গন্ধে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পরিবেশন করা হয়। অন্যদিকে, শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগতদের কলেজ মাঠ প্রাঙ্গনে সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়।

উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক প্রফেসর ড. মো: সাইদুর রহমান বলেন, আমাদের প্রতিটি ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়। বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসব। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের নিয়ে রোদ পোহানো উৎসবের আয়োজন করা হয়েছে। তবে শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ এই তিনটিকে একসঙ্গে উপভোগ করাই ছিল মূল লক্ষ্য। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের আশা, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষাঙ্গনে শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট