1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সারা দেশে দ্বিতীয় হয়ে গোদাগাড়ীর আবু সুফিয়ানের গৌরব অর্জন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সারা দেশে দ্বিতীয় হয়ে গোদাগাড়ীর আবু সুফিয়ানের গৌরব অর্জন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাফেজ ক্বারি মোঃ আবু সুফিয়ান। তিনি শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ সাফল্যের পেছনে মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবু সুফিয়ানের বড় ভাই মাওলানা মোঃ আব্দুল কাদের বলেন, ছোটবেলা থেকেই আবু সুফিয়ান অত্যন্ত প্রতিভাবান। তাকে নিয়মিত উৎসাহ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আবু সুফিয়ান একজন বড় ক্বারি হয়ে সারা দেশে রাজশাহীর সুনাম বয়ে আনবে। মাওলানা মোঃ আব্দুল কাদের বর্তমানে গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদে কর্মরত রয়েছেন।

Open photo NaN

প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রাকালে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মোঃ সামসুল ইসলাম আবু সুফিয়ানকে উৎসাহ প্রদান ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন,যা তার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়েছে।। এই অর্জন শুধু আবু সুফিয়ানের ব্যক্তিগত সাফল্য নয়; বরং গোদাগাড়ী উপজেলা তথা রাজশাহী বিভাগের জন্য এটি একটি গৌরবের বিষয়। তার এই কৃতিত্ব শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। এ সাফল্যের পেছনে যারা দোয়া করেছেন, সহযোগিতা ও সমর্থন জুগিয়েছেন—শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী—সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতেও দ্বীন ও শিক্ষার পথে আরও বড় সফলতা দান করুন—আমিন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট