1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত আব্দুল আলীম - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত আব্দুল আলীম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা ২০/০১/২০২৬, মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম। এসময় প্রধান অতিথির হাত থেকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করেন প্রধান অতিথি: অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার স্যার,  উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি:  মুহাম্মদ রফিকুল ইসলাম স্যার, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ স্বাগত বক্তব্য: প্রফেসর বি. এম. আব্দুল হান্নান , মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সভাপতি : রেহানা পারভীন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এসময় তিনি অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রিয় প্রতিষ্ঠান পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ এর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও অধ্যক্ষ  মোঃ সানাউল্লাহ  এর প্রতি, গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ  ও সদস্যবৃন্দের প্রতি,প্রিয় সহকর্মীবৃন্দের প্রতি, শিক্ষার্থীবৃন্দের প্রতি ও অভিভাবকদের প্রতি। তিনি বলেন, আমার এ অর্জনে তাঁদের সহযোগিতা, পরামর্শ ও অনুপ্রেরণা ছিল অনেক মূল্যবান। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামসুল কবীর ও একাডেমিক সুপারভাইজার  নাজমা আক্তার ম্যামের প্রতি।

কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন উপজেলা পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। আরো কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন জেলা শিক্ষা অফিসার  মোঃ শাহাদাত হোসেন  প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রফেসর মোহা. আছাদুজ্জামান স্যার, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সবুর স্যার, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান , সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ও বিএমটিটিআই কর্তৃক পরিচালিত অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এর সাবেক ও সফল পরিচালক এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন প্রফেসর মাহমুদুল হক স্যার, অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর প্রতি।

Open photo NaN

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ড. মোহাম্মদ মিজানুর রহমান স্যার, প্রফেসর আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরিচালক, অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স, বিএমটিটিআই এর প্রতি এবং ড. মোঃ নুরুল্লাহ স্যার, উপাধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর প্রতি। যারা আমার মহান পেশা শিক্ষকতা জীবনের শিক্ষক। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষা জীবনের সকল সম্মানিত শিক্ষকগণের প্রতি। যাঁরা আমাকে সন্তানের মতো সুশিক্ষা, শাসন ও স্নেহ দিয়ে তিলে তিলে বড় করেছেন। অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স (বিএমটিটিআই) শিক্ষা পরিবারের সম্মতি প্রশিক্ষক মন্ডলী ও প্রশিক্ষণার্থীবৃন্দের প্রতি। যাঁরা আমার অনুপ্রেরণার উৎস। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শুভাকাঙ্ক্ষী, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ফেসবুক বন্ধুদের প্রতি যাদের দোয়া ও অনুপ্রেরণা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সাহস যুগিয়েছে। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার নিজ পরিবারের প্রতি।

যাদের অনুপ্রেরণা ও উৎসাহ আমাকে এমন স্বপ্ন দেখতে সাহায্য করে। শিক্ষকতা জীবনের এই পর্যায়ে এসে এমন অর্জন যেমন আনন্দিত করেছে তেমনি দায়িত্ব ও কর্তব্য বাড়িয়ে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিয়ে প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে থাকতে। আজীবন থাকব ইনশাআল্লাহ। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) বিভাগীয় পর্যায়ে এসে থেমে যেতে হয়েছিল। এরপর লম্বা বিরতি ও প্রস্তুতি। কোন কাজ যদি আন্তরিকতা ও একনিষ্ঠতা দিয়ে লাগাতার করা হয় সেখানে ফলাফল দেরিতে হলেও তা হয় অনেক মধুর ও আনন্দের যা আমাকে আল্লাহ তা’আলা দান করেছেন। পরিশেষে সকলের নিকট দোয়াপ্রার্থী আল্লাহ তা’আলা যেন আমাকে আমার উপর অর্পিত দায়িত্ব সুস্থ্য ও সুন্দর থেকে যথাযথভাবে পালন করার তাওফীক দান করেন। আমার স্বপ্ন আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের উন্নয়ন। আমার স্বপ্ন পূরনে সকলের দোয়া প্রার্থী। সবাইকে আল্লাহ তা’আলা ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই শুভ কামনা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট