1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

রূপসায় বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসা উপজেলা সদরে কাজদিয়া ঈদগাঁ মাঠে ৬ ফ্রেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩ টায় বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি বলেন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের অশুভ পায়তারা করছে। এদেশের জনগন তাদের শক্ত হাতে প্রতিহত করবে এবং জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে ভোট দিয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জসীম উদ্দীন মজুমদার, কেআইএবিআই কান্ট্রি ডিরেক্টর আরিফ রাজ্জাক জয়,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন,মহিউদ্দীন মিন্টু,সাবেক সদস্য সচিব আজিজুর রহমান সমাজসেবক জাকির আহম্মেদ জমাদ্দার।

প্রবীন বিএনপি নেতা আঃ সাত্তার শেখ এর সভাপতিত্বে খান আলিম হাসান এর পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, হযরত মাওঃ রেজাউল ইসলাম,ওলিউল্লাহ রহমান, বিএনপি নেতা শামীম হাসান,রউফুল হক মুকুল, সুলতান মাহমুদ বাদশা, আলম শেখ, সৈয়দ কামরুজ্জামান নান্টু, শেখ জহিরুল হক শারাদ, খান ওলিয়ার রহমান, মাসুদুর রহমান, মুশফিকুর রহমান সুমন, ফারুক আহমেদ, জিয়া খান, বলরাম নন্দী, আয়ূব খান,শরিফা খাতুন, আরিফ ফকির, শাহিনুর রহমান, সৈয়দ মুসা, সুপন সাহা, সঞ্জয় ধর, নাসির আহমেদ, আলামিন, মঈনুল প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট