1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পূর্ব শত্রুতার জেরে ভুট্টা ক্ষেত কর্তনের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল, ঠাকুরগাঁও থেকে………………………….

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন( ঢোলপুকুর ) জগদ্দল গ্রামের তসলিম নামে এক কৃষকের ২৫ শতক জমির ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ঐ এলাকার রাষ্ট্রীয় সম্পত্তি ( খাস জমি ) অনেকেই ভোগ দখল করে আসছে । এর মধ্যে ৬০ শতাংশ জমি আবাদ করে আসছেন তসলিম উদ্দিন। যথারীতি এবারো ভুট্টা চাষ করেন তিনি, কিন্তু রাতের আঁধারে কে বা কাহারা তার ভুট্টা ক্ষেত কেটে দিয়েছে। এ নিয়ে তসলিম থানায় কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত বিউটি’র সাথে কথা বললে সে বলেন এই জমিটি আমি  লীজ নিয়েছি , রংপুর সেনাবাহিনীর মেজর আমাকে লীজ দিয়েছে এটা তাদের সম্পত্তি। তাই আমি তসলিম কে নিষেধ করেছি সে জেন এবার কোন আবাদ না করে কিন্তু সে কোন কথা শুনেনি আমরা তাদের কোন ফসল কাটিনি । তবে তসলিম ও ঐ এলাকার লোকজন সাংবাদিকদের জানান বিউটি আক্তার কিছু লোকজন নিয়ে কয়েকদিন ধরে এই জমি দখল নেওয়ার পায়তারা করছিল।

 

এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি গুলফামুল জানান, আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং তাদের উভয়কে বলেছি কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট