1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে সম্প্রীতির বাংলাদেশ, আমাদের করণীয় শীর্ষক মতবিনীময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

রাজশাহীর তানোরে সম্প্রীতির বাংলাদেশ, আমাদের করণীয় শীর্ষক মতবিনীময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল থেকে………………………………………….

সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে সুশাসনের জন্য নাগরিক (সুজনের) উদ্যোগে সম্প্রীতির বাংলাদেশ, আমাদের করণীয় শীর্ষক মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় তানোর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

তানোর উপজেলা সুজনের কো-অর্ডিনেটর মাহামুদুল আলম মাসুদের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সভার সাবেক মেয়র মকবুল হোসেন। তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সরনজাই ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক, তালান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন বাবু। তানোর পৌরসভা প্যানেল মেয়র আরব আলী, জাতীয় পাটি নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, বসন্ত কেদার ডিগ্রি কলেজের প্রভাষক ও তানোর উপজেলা বিএনপি নেতা মফিজ উদ্দিন সরকার, রাজশাহী জেলা এসপিএল কো-অর্ডিনেটর আল আমিন, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো, সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাইদুর রহমান সাইদ, সরনজাই ডিগ্রি কলেজের প্রভাষক ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান প্রমুখ।

 

এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সংঘাত নয়, ঐক্যের তানোর চাই’। রাজনৈতিক দলকে মূখ্য না করে, সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বন্ধনে তানোরকে মডেল উপজেলার গড়তে সকলের প্রতি আহবান জানান বক্তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট