1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে  সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫, মৃদু  শৈত্যপ্রবাহ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে  সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫, মৃদু  শৈত্যপ্রবাহ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  নিজস্ব প্রতিনিধি……………………………………

রাজশাহীতে প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার আগের দিনের রেকর্ড। গড়ছে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড। আট দিনের ব্যবধানে রাজশাহীতে কমেছে সাড়ে ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা।

 

রোববার (৮ জানুয়ারি) সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।

 

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, চলতি বছরের শুরু হয় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস দিয়ে। ২ জানুয়ারি ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ৩ জানুয়ারি ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ জানুয়ারি ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ৫ জানুয়ারি ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ৬ জানুয়ারি ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ৭ জানুয়ারি ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও আজ ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

গত ৮ দিনে তাপমাত্রা কমেছে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত রাজশাহীতে শীতের তেমন তীব্রতা অনুভূত না হলেও গত ২-৩ সপ্তাহ ধরে শীত বেড়েছে। সূর্যের দেখা মিললেও নেই তাপ। এ কারণে দিনভরই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

 

পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ কামাল উদ্দিন বলেন, রাজশাহীতে চলছে শৈত্যপ্রবাহ। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

 

শনিবারও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৯ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

 

তিনি আরও বলেন, গত কয়েকদিনের ঘন কুয়াশা কেটে যাবার করণেই শনিবার থেকে রাজশাহীতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে। তবে কয়েকদিন স্থায়ী হতে পারে শৈত্যপ্রবাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট