1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী……………………………………………………

আজ ১০ ডিসেম্বর ২০২২ শনিবার দুপুর ১২টায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিহাস মোড়ে (চৌদ্দপাই, মতিহার, বিনোদপুর, মতিহার, রাজশাহী) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন হয়।

 

শুরুতেই প্রতিষ্ঠানের পক্ষ হতে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তাঁর বক্তব্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। 

 

তিনি বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাধিকতায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহীর বিহাস মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন হচ্ছে।

 

মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য– মানব–মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়। মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার।মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে।

 

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন একটি মানবাধিকার বিষয়ক সাংবাদিক সংগঠন। অত্র সংগঠনের প্রতিপাদ্য বিষয় হলো ”আমি নিজে অপরাধ করবো না ও অপরাধীদের আইনের হাতে তুলে দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করবো।” পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাপতি অধ্যাপক মো: সাহিদুল ইসলাম বাদশা, প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নাসিম উদ্দীন, সাংগঠিক সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ জিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো: সাদ্দাম হোসেন, সালাউদ্দিন আহমেদ সিজার, হাবিবুর, সেলিম রেজা, শাহিন, আশিক, রাজুসহ অন্যান্য সদস্য বৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট