1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফিশারী অফিসের সামনে থেকে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

ফিশারী অফিসের সামনে থেকে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ৭ ডিসেম্বর ২০২২……………………………………………………..

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এ্যাসফাল্ট কার্পেটিং রাস্তার কাজ চলমান রয়েছে। বুধবার দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

 

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজের আওতায় উপশহর, তেরখাদিয়া এলাকায় প্রায় ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ করা হচ্ছে। বর্তমানে বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত ৭শ মিটার কাজ চলছে।

 

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী আলমতি শরাফুদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট