1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ সফল করতে বাগমারায় নেতা এ্যাড. মাহফুজুর রহমানের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড

রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ সফল করতে বাগমারায় নেতা এ্যাড. মাহফুজুর রহমানের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নুর কুতুবুল আলম, রাজশাহী……………………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলায় বিএনপি নেতা এ্যাডভোকেট মাহফুজুর রহমান এর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ  অব্যাহত রয়েছে। আজ দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট- বাজার, পথে প্রান্তরে তিনি লিফলেট ও প্রচারপত্র বিলি করেন। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ এবং ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা হচ্ছে ।

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা তাজ উদ্দিন আহম্মেদ, খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সামা, মচমইল ডিগ্রি কলেজের প্রভাষক হাফিজ উদ্দিন, আউচপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস আলী, আনছার আলী মেম্বার, বিএনপি নেতা আঃ আজিজ, জব্বার মেম্বার, শরিফুল ইসলাম, ফরিদ উদ্দিন, আবুল কাশেম, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজু আহম্মেদ, নাজমুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুহেনা রিপন, ছাত্রনেতা রায়হান বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

 

আগামী ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘট হতে পারে। সে জন্য নেতা কর্মীদের পূর্ব প্রস্তুতি গ্রহণের মরামর্শ দেয়া হচ্ছে । এছাড়াও বাগমারায় সাত নেতাকর্মীর নাম উল্লেখসহ প্রায় ২০০ জন নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা মাথায় নিয়ে নেতৃবৃন্দ রাত-দিন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সূত্রে জানা যায়, যেকোন ভাবে এই স্মরণকালের ঐতিহাসিক গণ সমাবেশ সফল করতে প্রস্তুত বাগমারার নেতা কর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট