1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি শিবগঞ্জে এসআরবি ও বিজিবির পৃথক অভিযান: জাল টাকা, ফেনসিডিল ও ইনজেকশনসহ আটক ৩ পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার

খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা সংবাদদাতা: খুলনার ডুমুরিয়ায় ৩টি জবাই করা ঘোড়ার প্রায় ৩ মণ (১২০ কেজির মতো) মাংসসহ আনিসুর রহমান ওরফে পলাশ মাহমুদ (৪০) নামের এক বিক্রেতাকে আটক করেছে এসআরবি-৬। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযানকালে একটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার ‘সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে’ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পলাশের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এসআরবি-৬ অধীনস্থ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে গরু কিংবা খাসির মাংস বলে বিভিন্ন বাজার ও হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পলাশ স্বীকার করেছেন যে, তিনি এ পর্যন্ত অন্তত ১৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেছেন।

আজ শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে’ অপরাধ স্বীকার করায় পলাশকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশরাফুল কবির জানান, জব্দ করা ঘোড়ার মাংস অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

পরবর্তীতে জব্দকৃত ৩ মণ মাংস মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়। উদ্ধার করা জীবিত ঘোড়াটিকে স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শেখের জিম্মায় রাখা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট