1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন, স্থল পরিদর্শন করলেন এমপি এনামুল হক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন, স্থল পরিদর্শন করলেন এমপি এনামুল হক

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা, রাজশাহী প্রতিনিধি………………………………………………

আগামী ৪ ডিসেম্বর ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষ্যে সভাস্থল তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। সাজানো হচ্ছে গোটা প্যান্ডেল অন্য রূপে। গতকাল রবিবার সকালে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় কাজ করছে উপজেলা আওয়ামী লীগ। দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে সাজ গোজ শুরু হয়েছে, হচ্ছে তোরণ নির্মাণ।

 

সম্মেলন স্থল পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সদস্য ও ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট