1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট

নওগাঁর ধামইরহাটে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট  (নওগাঁ) প্রতিনিধি…………………………………….

নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার হাটনগর ব্র্যাক শিশু নিকেতনে ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।

 

এ সময় তিনি ব্র্যাকের পরিপাটি শিক্ষা ব্যবস্থা ও সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, কাউন্সিলর আব্দুল হাকিম, সরকারি এম এম কলেজের প্রদর্শক আবু সাঈদ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেন, আইসিটি অফিসার মনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেবেকা সুলতানা, সিনিয়র সাংবাদিক মুহম্মদ আব্দুল্লাহ হামিদী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু মুছা স্বপন, ছাত্রনেতা আবু হোসেন, বিদ্যালয়ের শিক্ষক আতিয়া খানম, মল্লিকা পারভীন প্রমুখসহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ২ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট