1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহী মহানগরীর কামারুজ্জামান চত্বরে ভ্রাম্যমান এলইডি প্যানেলে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজনের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিটি প্রতিবেদক…………………………….

বড় এলইডি প্যানেলে সবাই মিলে বিশ্বকাপ ফুটবল দেখি একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ভ্রাম্যমান এলইডি প্যানেলে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করেছে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে ভ্রাম্যমান এলইডি প্যানেলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার এই আয়োজনে উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এরপর সেখানে বড় পর্দায় আর্জেন্টিনা  ও সৌদি আরবের খেলা উপভোগ করেন দর্শকরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, এরিয়া ম্যানেজার (সেলস) মোঃ রাজিবুল হামিদ উপস্থিত ছিলেন।

 

রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ হাফিজুর রহমান বলেন, র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বড় এলইডি প্যানেলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। একেক দিন একেক এলাকায় এই ভ্রাম্যমান এলইডি প্যানেলে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হবে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট