1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিদেশি রাষ্ট্রদূতদের এত নসিহত না করাই ভালো : মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

বিদেশি রাষ্ট্রদূতদের এত নসিহত না করাই ভালো : মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………..

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ইদানীং লক্ষ করছি বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন। এমন সব কথা বলছেন যা শোভনীয় নয়, বাঞ্ছনীয় নয় এবং তাদের বলাটা উচিতও নয়। এটা দিন দিন বাড়ছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং রাসিক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেয়র খায়রুজ্জামান লিটন।

 

রাসিক মেয়র বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্য নিয়ে আমাদের দলের নেতৃবৃন্দ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমিও মনে করি দেশের নির্বাচন কী পদ্ধতিতে হবে, কীভাবে হবে তা দেশের সরকার, জনসাধারণ এবং নির্বাচন কমিশন ঠিক করবে। বিদেশিদের প্রকাশ্যে এত মতামত প্রকাশ করা বা নসিহত না করাই ভালো।

 

বিএনপির আন্দোলন ও আওয়ামী লীগকে দেওয়া আল্টিমেটাম প্রসঙ্গে খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি হলুদ কার্ড, লাল কার্ড ইত্যাদি দেখাচ্ছে; সে তো অনেক আগে থেকেই দেখে আসছি। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অসংখ্যবার তারা কার্ড দেখিয়েছে। সে হিসেবে বাংলাদেশে তো আওয়ামী লীগ সরকার থাকারই কথা ছিল না। বিএনপির কথাগুলো রাজনীতির মাঠ গরম করার জন্য বলা। তারা তাদের নেতাকর্মীদের মনোবল চাঙা করার জন্যই হয়তো বলছে। আসলে তাদের সেই সক্ষমতা থাকলে অনেক আগেই এটা কার্যকর করতে পারত। যেটা তদের নেই। যাকে বলা হয় যে, ফাঁকা কলসি বাজে বেশি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট