1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

নওগাঁর ধামইরহাটে ৩ হাজারের অধিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………

নওগাঁর ধামইরহাটে ৩ হাজারের অধিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারকে বিনাম‚ল্যে বিভিন্ন বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা হলরুমে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে কৃষি প্রনোদনা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, সহকারী উদ্ভিদ সংরক্ষন বিষয়ক কর্মকর্তা আলেফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জোবায়ের জানান, বিভিন্ন ক্যাটাগরির তালিকাভুক্ত কৃষককে গম ২০ কেজি, ভুট্টা ২ কেজি, সরিষা ১ কেজি,মসুর ডাল ৫ কেজি, মুগ ডাল ৫ কেজি, খেসারি ডাল ৮ কেজি, স‚র্যমুখী ১ কেজি, চিনাবাদাম ১০ কেজি এবং পেঁয়াজ বীজ ১ কেজি করে মোট  ৮ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৩ হাজার ২২০ জন কৃষককে এ কর্মসূচিতে এসব উপকরণ সহায়তা দেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট