1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

রাজশাহীতে প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত শোরুম ‘উত্তরণ কারুপল্লী’র উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………………………….

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী দ্বারা পরিচালিত হস্ত ও কারুশিল্পের একটি শোরুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া বড় মসজিদের পাশে ‘উত্তরণ কারুপল্লী’ নামের এই শোরুমটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

শোরুমটি উত্তরণ ফাউন্ডেশন এর মাধ্যমে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের হ্যান্ড প্রিন্ট ও হ্যান্ড স্ট্রিচের থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, সিল্কের শাড়ি, বেডশিট ও নকশি কাঁথা দিয়ে শোরুমটি সাজিয়ে দেয়া হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্লোতে আনতে সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। তৃতীয় লিঙ্গের কেউ নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।

 

উত্তরণ ফাউন্ডেশন মূলত বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে সম্প্রদায় এবং যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এই সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা সহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।# প্রেস বিজ্ঞপ্তি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট