1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা, আসামি ৫০ বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে দেড় লক্ষাধিক টাকার ফসল ধ্বংসের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………….

নওগাঁর ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি বিশাল র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে শেষ হয়।

 

ওসি মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। কমিউনিটি পুলিশিং এর ম‚লমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম।

 

আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ওসমান গনি, ইসমাইল হোসেন মোস্তাক, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আদিবাসী নারী নেত্রী ডলি দাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট