1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুর রহমান, পঞ্চগড় থেকে…………………………….

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোঃ নাছির হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । বুধবার (১২-অক্টোবর) বিকেল আনুমানিক চারটার সময় দেবীগঞ্জ পৌরসভাধীন নর্থ-স্টার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সামনে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে ।

 

নিহত মোঃ নাছির হোসেন দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের চরশোনাপাতা গ্রামের মোঃ আব্দুল হাকিম এর ছেলে । সে দেবীগঞ্জে একটি মোটরসাইকেল মেকানিক এর দোকানে কাজ করত । মোটরসাইকেল মেরামত করে টেস্ট ড্রাইভিং করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে জরুরি বিভাগের সামনে ভ্যানের উপরে মাথা ও পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় নাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মানুষ মৃত্যুর প্রহর গুনছে । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোন ভূমিকা নেই বললেই চলে । এ সময় একজন বলেন উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে । কিন্তু তার পরিবারের লোকজন এখনো আসেনি । হাসপাতাল কর্তৃপক্ষের এই হেয়ালিপনা সেবা প্রদানের ধরণ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা । পরবর্তীতে রংপুর যাওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে ।

 

বিষয়টি নিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের আইডি আছে কি না জানতে চান । এবং তিনি দূর্ঘটনার বিষয়ে কোন তথ্য দিতে বাধ্য নন বলে জানান । দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাঃ হাসিনুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি উপজেলার বাইরে আছেন বলে জানান । পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ এনায়েত এর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট