1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………….

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শমশের মণ্ডলের মোড় এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর বুধবার সকাল ১১ টায় নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

 

ওই গৃহবধূর নাম পাপিয়া খাতুন (২৬)। তিনি মতিহার থানার ধরমপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে রুমন রেজার স্ত্রী।

পাপিয়ার পরিবার জানায়, দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক থেকে ২০১৫ সালে বিয়ে করেন রুমন-পাপিয়া। তাদের ঘরে নাভা নামে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছরের একটি ছেলে রয়েছে। বছরখানেক হলো তারা শমশের মণ্ডলের মোড়ে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

 

প্রতিবেশিরা বলছেন, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিলো। পাপিয়ার থেকে আলাদা থাকতেন রুমন। সম্প্রতি রুমন তার স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান। সকালে পাপিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশিরা।

 

পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। চন্দ্রিমা থানার ওসি এমরান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট