
মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:সারিয়াকান্দি উপজেলা বিএনপি-র উদ্যোগে বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্য ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণবিরোধী কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে পৌর এলাকায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সারিয়াকান্দি উপজেলা বিএনপি-র নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশের অতিথি ও বক্তাবৃন্দসারিয়াকান্দি উপজেলা বিএনপি-র সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ ও মহিদুল ইসলাম, বিএনপি নেতা আমিরুল মোমিন পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি খোকন আহমেদ এবং যুবদল নেতা রুবেল সরকার প্রমুখ।
এছাড়াও সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।#