1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
শ্যামনগরে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার জলবায়ু অভিযোজন ও অধিকার বিষয়ক সংলাপ

মোমিনুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নে জলবায়ু অভিযোজন ও স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে গ্রিন ক্লাইমেট অ্যাকশন টিম ও গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের সদস্য, পরিবেশকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উত্থাপিত দাবি ও স্থানীয় সমস্যা সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাট, বিদ্যালয়ের টয়লেট সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং মুন্ডা, বনজীবী, দাস, জেলে ও কাহার সম্প্রদায়ের উপযুক্ত বিধবা ও বয়স্ক ব্যক্তিদের সরকারি ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার দাবি।

উপস্থিত অতিথি ও সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গাজী আব্দুর রউফ, মাহাতাব উদ্দিন সরকার, শহিদুল ইসলাম ও মোহাম্মদ আবিদ হাসান।

এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য উমা রানী মল্লিক, সহকারী শিক্ষক বেণীমাধব মিস্ত্রি, কো-অর্ডিনেটর অলক কুমার পাল, বনজীবী নারী উন্নয়ন সংগঠনের পরিচালক শেফালী বিবি এবং কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে হাজী নজরুল ইসলাম মোল্লা বলেন, “আপনাদের উত্থাপিত সব দাবি আমি নোট করছি। দাতিনাখালীর রাস্তার কাজের জন্য আগামী এক মাসের মধ্যে আইডি তৈরি করে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য ইউনিয়ন পরিষদের সঙ্গে আপনাদের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের এই সংলাপ আমাদের আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তালিকা অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সরকারি বিভিন্ন সেবার আওতায় আনার চেষ্টা করা হবে। বিশেষ করে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-কে এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই।”

জলবায়ু ঝুঁকি ও বাজেট বরাদ্দের আহ্বান সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নানা ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় জনগণের মতামত ও চাহিদার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকারমূলক বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

সবশেষে স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও দাবিগুলো ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট