
রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) এর এক বিশেষ অভিযানে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে নগরীর বোয়ালিয়া থানাধীন খোরবোনা এলাকা থেকে ৪৩৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্দুস সালাম প্রামাণিক (৪৫)। তিনি রাজশাহীর বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বসবাস করতেন।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে যে, বোয়ালিয়া থানাধীন খোরবোনা গ্রামস্থ আহলে হাদিস জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক ও জব্দকৃত আলামত উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আব্দুস সালাম প্রামাণিককে হাতেনাতে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৪৩৯ পিস ইয়াবা উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।#