
খুলনায় জেলা সমবায় কার্যালয় এর আয়োজনে আজ ২৫ নভেম্বর (বুধবার) অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
প্রশিক্ষণ কোর্সে জেলা প্রশাসক মহোদয় একটি সেশন পরিচালনা করেন। সেশনে তিনি ডি-নথি ও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি অকার্যকর সমবায় সমিতিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা, এসডিজি ভিলেজে সমবায় কার্যক্রম শুরু করা এবং ডেঙ্গু প্রতিরোধে সমবায় কর্মকর্তাদের ভূমিকা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা জনাব মো: জহিরুল ইসলাম এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী খুলনা জেলার আওতাধীন সমবায় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।#
শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো: