1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে পুরস্কার বিতরণ ও গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি ও র‍্যালি

রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে। বুধবার (২৫ নভেম্বর) নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে ইনার হুইল ক্লাব অব রাজশাহীর উদ্যোগে এই র‍্যালি বের করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীর প্রতি সম্মান ও সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি ও উপস্থিত নেতৃবৃন্দ র‍্যালিতে অংশ নেন ইনার হুইল ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা. নাদিরা বেগম, সেক্রেটারি ডা. মারজানা সাবিহা এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচি থেকে নারীর মর্যাদা রক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।#ে

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট