1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
নওগাঁর পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ২০২৬

নওগাঁর পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পোরশা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ৪৬, নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনূর রশিদ।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বারোপ

এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে ফসল উৎপাদনে ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, যুবদল নেতা মোঃ ইব্রাহিম হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিপ্লব শাহ্ সহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকরণ বিতরণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের উদ্বোধন

উল্লেখ্য, পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় সংসদ সদস্য ১০ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি ডিএপি (DAP), ১০ কেজি পটাশ সার এবং ১ কেজি করে সরিষা বীজ তুলে দেন।

পাশাপাশি এদিন তিনি ঘাটনগর ইউনিয়নে কৃষক শেডের উদ্বোধন, মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন এবং আরাফাত ফুটবল ক্লাবের কার্যক্রমের উদ্বোধন করেন।#

৥মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ):

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট