
রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে। বুধবার (২৫ নভেম্বর) নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে ইনার হুইল ক্লাব অব রাজশাহীর উদ্যোগে এই র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ র্যালিতে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীর প্রতি সম্মান ও সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি ও উপস্থিত নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন ইনার হুইল ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা. নাদিরা বেগম, সেক্রেটারি ডা. মারজানা সাবিহা এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মসূচি থেকে নারীর মর্যাদা রক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।#ে