1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন: রাষ্ট্র ও মানুষের উন্নয়নে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ

বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকায় পাবনা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ও যাত্রীদের استقبال

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আপনারা বিএনপিকে ধারণ করেছেন, তারেক রহমানকে পাশে রেখেছেন; বিএনপিকে পাশে রাখুন। বিএনপি ও তারেক রহমানের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে চাই। বিএনপির একমাত্র লক্ষ্য হলো রাষ্ট্র এবং মানুষের উন্নয়ন। আমরা সন্ত্রাস ও আঞ্চলিকতায় বিশ্বাস করি না, সারা দেশকে ধারণ করি। দেশের উন্নয়নের জন্য কাজ করি, দেশের মানুষই আমাদের শক্তি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পাবনা রেলওয়ে স্টেশন মাঠে পাবনা এক্সপ্রেস প্রভাতী ও পাবনা এক্সপ্রেস গোধূলী ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাবনার উন্নয়ন ও রেলখাতে যুগান্তকারী পরিবর্তনের অঙ্গীকার রেলমন্ত্রী বলেন, পাবনাবাসী দীর্ঘদিনের প্রতিশ্রুতির বেড়াজালে আটকে থাকলেও কাজ হয়নি। তাই আগামী দিনে আমার তিন মন্ত্রণালয়ের মাধ্যমে পাবনার সব সমস্যা সমাধান করা হবে। সকল প্রকার আধুনিক সুবিধার সমন্বয়ে প্রস্তুত করা পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।

আপনারা বিএনপির ওপর আস্থা রেখে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। সেজন্য পাবনার সব দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, রেলকে ঘিরে দেশে যুগান্তকারী পরিবর্তন ঘটাতে চাই। বিভিন্ন রুটে নতুন নতুন রেললাইন ও ট্রেন চালু করা হয়েছে। আগামীতে ৪০০ কোচ আমদানি করে আরও ট্রেন চালু করা হবে।

Open photo

তিনি আরও বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দ্বিতীয় পদ্মাসেতু চালুর দাবি ছিল; সেটি এখন প্রকল্প আকারে গ্রহণ করা হয়েছে এবং প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডিও শুরু হয়েছে।

উদ্বোধনী সভা ও উপস্থিত অতিথিবৃন্দ রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন। রেলপথ সচিব ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রেলমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবি।

এ ছাড়া উপস্থিত ছিলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, সেলিম রেজা হাবিব এমপি, রেহেনা খাতুন রুমা এমপি, আবু তালেব মণ্ডল এমপি, পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মাসুদুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক ফকির মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম আহমেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আহসান জাবের, পাকশীর ডিআরএম আবু হেনা মোস্তফা কামাল, সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া, সিএমই আমিনুল আহসান, সিওপিএস হাবিবুর রহমান, সিএসটিই আলহাজ্ব মিজানুর রহমান ও সিসিআরএনবি আসাবুল হকসহ পাকশীর সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ।

Open photo

ঈশ্বরদী স্টেশনে সংবর্ধনা ও ওভারপাসের আশ্বাস ট্রেনটি পাবনা স্টেশন থেকে বিকেল সাড়ে পাঁচটায় ছেড়ে পাঁচটা ৪৫ মিনিটে ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছার পর ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় মন্ত্রী ঈশ্বরদী রেলগেটে ওভারপাস নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে; তাই প্রয়োজনে ঈশ্বরদীতে এসে আপনাদের সঙ্গে নিয়ে স্থানটি পরিদর্শনও করা হতে পারে। ট্রেনটি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। উল্লেখ্য, ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে প্রবেশ করার আগ থেকেই সহস্রাধিক উৎসুক জনতা স্টেশনে ভিড় করে বিভিন্ন স্লোগান ও মন্ত্রীসহ অতিথিদের অভিনন্দন জানান।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত দুবার সফল ট্রায়াল রান সম্পন্নের পর বৃহস্পতিবার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল বহুল প্রতীক্ষিত পাবনা এক্সপ্রেস প্রভাতী ও গোধূলী।

ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না (টিএ পান্না) ও অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা।

ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেস-এর স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশুনানিতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সব পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন।

Open photo

তিন জেলার যাত্রীদের স্বস্তি ও নতুন দিগন্ত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে পাবনা এক্সপ্রেস প্রভাতী ও পাবনা এক্সপ্রেস গোধূলীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর পাশাপাশি বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশিদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হলো।

ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন বিজ্ঞমহল ও স্থানীয়রা। ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়েছে।#

৥সুলতানা রাজিয়া শিমু, ঈশ্বরদী (পাবনা) | ১৯ নভেম্বর, বৃহস্পতিবার

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট