
রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব ও অতিথিদের বক্তব্য কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুল হানিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সাল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু জাফর আলী এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ তাহামিদুল ইসলাম, সুখী পান্ডে, মোঃ আলাউদ্দিন, শামসুদ্দিন আহমেদ মারুফ ও মোঃ মোস্তাফিজুর রহমান এটম। এ ছাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল গালিব বক্তব্য রাখেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডঃ মোঃ আব্দুল সালাম, লিটন ভূঁইয়া, সোহেল রানা, আকতার হোসেন, সোনিয়া বেগম, সুমিতা, হাসান মাহমুদ, বিথী, জহুরুল হক টনিজ ও শরিফা বেগম প্রমুখ।
পড়াশোনার মানোন্নয়ন ও শৃঙ্খলায় গুরুত্ব বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় ভালো ফলাফল, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, শৃঙ্খলা রক্ষা ও শাহদৌলা সরকারি কলেজ-এর সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#
বিশেষ প্রতিনিধি, বাঘা (রাজশাহী) | ১৯ নভেম্বর, বৃহস্পতিবার