1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত

নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নাচোল ইউনিয়নের খেসবা গ্রামে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের খেসবা গ্রামে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাজাহান, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শফিকুল আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিডিও প্রদর্শনীর মূল লক্ষ্য আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষ যেন সহজে ও কম খরচে ন্যায়বিচার পায়—সে বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এই ভিডিও প্রদর্শনীর মূল লক্ষ্য।#

৥ মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট