
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ডের জন্য সঠিক তথ্য সংগ্রহ, প্রাথমিক যাচাই-বাছাই এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা সমাজসেবা অফিসার সাহাব উদ্দিন মন্ডল, উপজেলা মৎস্য অফিসার তহুরা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী এবং আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন।#