
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় সভার শুরুতে পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন করা হয় এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। পরবর্তীতে রাজশাহী রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—
রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নামে নতুন ‘ডিসেন্ট্রলাইজড ফান্ড’ ব্যাংক হিসাব খোলা ও তহবিল ব্যবস্থাপনা।
জমি বরাদ্দ ও বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন।
রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটি গঠন ও সহশিক্ষা কার্যক্রম জোরদারকরণ।
যুব রেড ক্রিসেন্টের শৃঙ্খলা এবং ‘রেস’ (Res) প্রকল্পের কার্যক্রম পরিচালনা।
উপস্থিত ব্যক্তিবর্গ:
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ ওয়াসীম হোসেন, এ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মোঃ সদরুল্লাহ, ডাঃ নাজিব ওয়াদুদ, এ্যাডভোকেট সিফাত জেরিন তুলি এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান প্রমুখ।#