1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:  রাজশাহীর গোদাগাড়ীতে একটি ধানখেত থেকে শিহাব আলী (১৬) নামের এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা অনুযায়ী, তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

নিহত কিশোর শিহাব আলী গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিহাব। এরপর শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কলিপুর এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা একটি ধানখেতে তার অর্ধগলিত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, লাশে পচন ধরায় শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। তবে নিহতের ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট